প্রাইভেসি পলিসি

সর্বশেষ আপডেট: ১৩ Oct ২০২৬

আমরা যা রাখি

আপনার অ্যাকাউন্ট: নাম, ইমেইল, মোবাইল, দোকানের ডোমেইন আর পেমেন্টের রেকর্ড। পাসওয়ার্ড শুধু এনক্রিপ্ট (hash) করে রাখা হয় — আমরাও দেখতে পাই না।

লাইসেন্স যাচাই: প্লাগইন লাইসেন্স চেক আর আপডেটের জন্য আমাদের সার্ভারে আপনার ডোমেইন, প্লাগইন ভার্সন আর license key পাঠায়।

ইমেইল: ভেরিফিকেশন কোড, License key আর পাসওয়ার্ড রিসেট লিংক পাঠাতে আপনার ইমেইল ব্যবহার হয়। মার্কেটিং মেইল পাঠানো হয় না।

Cookies: লগইন সেশন, ভাষা আর ডার্ক/লাইট মোড মনে রাখার জন্য। অ্যানালিটিক্স চালু থাকলে Meta Pixel / Google Analytics তাদের cookie ব্যবহার করে।

যা আমরা রাখি না

আপনার কুরিয়ার পাসওয়ার্ড আর Meta token আমাদের সার্ভারে আসে না — এগুলো আপনার সাইটেই থাকে। (SMS আমাদের সার্ভিস থেকে যায়, তাই আপনার কোনো SMS key লাগে না।)

ডেটা মুছে ফেলা

অ্যাকাউন্ট বা ডেটা মুছতে চাইলে সাপোর্টে জানান: ফোন: +8801933356254 · WhatsApp · ইমেইল: pixelpointmarketing507@gmail.com।