টার্মস
সর্বশেষ আপডেট: ১৩ Oct ২০২৬
এই টার্মস Fake Order Shield প্লাগইন আর এই ওয়েবসাইট ব্যবহারের জন্য। কেনার সময় "রাজি" টিক দিলে আপনি এগুলো মেনে নিচ্ছেন।
১. লাইসেন্স
প্রতিটা লাইসেন্স একটা ওয়েবসাইটে (ডোমেইনে) ব্যবহারের জন্য, কেনা প্ল্যানের মেয়াদ পর্যন্ত। ড্যাশবোর্ড থেকে সাইট বদলানো যায়। Key অন্য কাউকে বিক্রি বা শেয়ার করা যাবে না।
২. মেয়াদ ও রিনিউ
মেয়াদ শেষ হলে প্রোটেকশন রুলগুলো থেমে যায়; আপনার সেটিংস আর ডেটা আপনার সাইটেই থাকে। রিনিউ করলে আগের মেয়াদের শেষ দিন থেকে নতুন মেয়াদ যোগ হয়।
৩. আপডেট ও সাপোর্ট
মেয়াদ চলাকালীন সব আপডেট আর সাপোর্ট পাবেন। আপডেট WordPress-এর Plugins পেজ থেকেই দেওয়া যায়।
৪. দায়
প্লাগইন ফেক অর্ডারের ঝুঁকি কমাতে সাহায্য করে, কিন্তু প্রতিটা ফেক অর্ডার ধরার বা প্রতিটা আসল অর্ডার পাস করার গ্যারান্টি দেয় না। কোন রুল চালু থাকবে সেটা আপনি ঠিক করেন। আটকানো অর্ডার Incomplete Orders-এ সেভ থাকে, যাতে যাচাই করে নিতে পারেন।
৫. থার্ড-পার্টি সার্ভিস
কুরিয়ার এন্ট্রি আর স্ট্যাটাস আপনার নিজের কুরিয়ার অ্যাকাউন্ট দিয়ে চলে। Meta Conversions API আপনার নিজের Pixel আর token দিয়ে চলে। ওসব সার্ভিসের নিয়ম বা সমস্যার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
৬. SMS
কেনা SMS প্যাক আপনার লাইসেন্সের সাথে যুক্ত থাকে এবং প্যাকের মেয়াদ পর্যন্ত ব্যবহার করা যায়; মেয়াদ শেষে না-ব্যবহৃত SMS বাতিল হয়। SMS শুধু আসল কাস্টমারকে অর্ডার-সংক্রান্ত বার্তা পাঠাতে ব্যবহার করবেন।
৭. পরিবর্তন
দরকার হলে টার্মস আপডেট হতে পারে; বড় পরিবর্তন ইমেইলে জানানো হবে।